আমি একজন মানুষ তাই আমার লেখায় আজ যতগুলো মানুষ আসবে সেখানে আমি আমাকেই বুঝাবো। আমি তো আমার কথায় লিখবো, এটায় স্বাভাবিক। আমার লেখা থেকে আমার অনুভূতিগুলোই প্রকাশ পাবে। আজব জীবন। বেকারত্ব আমাকে অনেক অনেক কিছু শিখিয়েছে। অনেক কিছু প্রকাশ না করতে শিখিয়েছে। অনেক কিছু মানিয়ে নিতে শিখিয়েছে। হয়ত আমি আর আগের অবস্থায় জীবনেও ফিরে যেতে পারবো না। চিরকাল সবকিছু মানুষের জীবনে থাকে না। সময়ের সাথে সাথে কিছু জিনিস হারিয়ে যায়। হারিয়ে যায় এক সময়ের কাছের বন্ধুত্ব। জায়গা কিন্তু শূন্য থাকে না। কারণ প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। নতুন এসে সেই জায়গা জুড়ে নেই। কষ্ট তখনই বেশি লাগে যখন দেখা যায় আমার কাছের মানুষ সময়ের দোহাই দিয়ে আমাকে ত্যাগ করেছে অথচ আমার বা তার অন্য কিছু বন্ধুদের সে ত্যাগ করেনি। তখন বুঝতে পারি আসলে আমাকে সে ইগনোর করেছে। আমি তার সামনে নেই। সে কখনোই হয়ত আমাকে মিছ করেনি বা করার জন্য বাধ্য না। নতুনকে মানুষ যত আনন্দের সাথে বরণ করে নিতে পারে, পুরাতনকে তত সহজভাবে ত্যাগ করতে পারে না বা চায় না। কি অদ্ভুত! কেউ আমাকে মনে রাখেনি বা মনে করেনি তাতে আমি কষ্ট পাবো কেন? এটাই অদ্ভুত ব্যাপার। অদ্ভুত কেন, কা...
আমি এখানে কাউকে উদ্দেশ্য করে বা কাউকে হেয়ো করে কোন কথা লিখি না। এগুলো একান্তই আমার মনের কথা ও ধারণার প্রতিফলন। যদি কেউ কথাগুলো নিতে না পারেন বা কারো গায়ে লেগে যায় দয়া করে সে নিজেকে এখান থেকে দূরে রাখবেন। আমি মনে করি আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক আর আমার স্বাধীন মতামত দেওয়ার অধিকার আছে।