Skip to main content

Posts

হিউম্যান সাইকোলজি

 মানুষের সাইকোলজি নিজে আমার জানার খুব ইচ্ছা। আমি অনেক মানুষকে দেখি, ভালোভাবে দেখি। দেখে তাকে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। অনেক সময়ই কোন কূল কিনারা খুজে পাই না। আর তারচেয়ে ভয়াবহ ব্যাপার হলো আমি আমাকেই মাঝে মাঝে বুঝতে পারি না।  আমার যখন রাগ হয় তখন শান্ত থাকার চেষ্টা করি কিন্তু সব সময় পারি না। অবশ্য রাগ দেখানোর জায়গা বা মানুষ তেমন নেই আমার তাই হয়ত শান্ত হয়ে যায়। তখন খুজে বের করার চেষ্টা করি যে আমার রাগটা হলো কেন? আস্তে আস্তে কারণ খুজি। আসলে কী আমরা সবাই স্বার্থপর, মানুষ মাত্রই স্বার্থপর। যেমন আমি যখন কোন কিছু আমার মতো করে চাই কিন্তু পাই না তখন রাগ হয়। এখানে কী আসলে আমার রাগ করা উচিত? আসলে পৃথিবীর সবকিছুতো আমার চাওয়ামতো হবে না। সবাই নিজ নিজ অক্ষে ভ্রমণ করছি আমরা। আমার চাওয়ার জন্যতো কোনকিছু তার অক্ষ বদলাবে না। এটা যখন বুঝি তখন শান্ত হয়ে যায়। আসলেই কী তাই, আমি আমাত দিকটা ভেবে একটা সিদ্ধান্ত নিই আর সেভাবে আমার চাওয়াটা আসে, আমি যখন চাই তখন ভাবি যা চাচ্ছি তা আমার প্রাপ্য, আমার অধিকার। কিন্তু বাস্তবতা তো ভিন্ন, সবকিছু আমার অধিকার না। যখন হিসাব মিলাতে বসি তখন সরল অংকের মতো সব মিলে...
Recent posts

আধুনিক ব্যাবসা নিয়ে কিছু কথা।

 ইসলাম ধর্ম মতে ব্যাবসা হলো একটা মহৎ পেশা। পবিত্র কোরআনে কীভাবে ব্যাবসা করতে হবে তার বর্ণনা দিয়ে একটা সূরা আছে। আমরা বাংলাদেশিরা মুসলিম প্রধান দেশে বসবাস করি আর এই নিয়ে আমাদের গর্বের শেষ নেই। অথচ আমাদের কাজের ভেতরে কোন দিক থেকেই ইসলাম প্রকাশ পায় না। আমরা নামে মুসলমান, কাজে না। আমি নিচে এই বিষয়ে কিছু উদাহরণ টানবো। উদাহরণ -১: আজকালকার ব্যবসায়ীদের একটা কমন পোশাক আমি খেয়লা করে দেখলাম তা হলো মাথায় টুপি দিয়ে রাখা। দাড়ি থাকুক বা না থাকুক মাথায় টুপি আছে, পাঞ্জাবি পরা থাকুক বা না থাকুক মাথায় টুপি আছে। আমার ধারণা এই টুপি মাথায় দেওয়ার মানে ভক্তি না, ভন্ডামি করা। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এগুলো কেন জানি খুব আমার চোখে পরে। এরা একটা ধর্মের লেবাস পরে আপনাকে ধোকা দেয়। আপনি বুঝবেন আপনি বাশ খাচ্ছেন বা খেয়েছেন কিন্তু সেই টুপি ওয়ালার কোন হেলদোল নেই। আসলে টুপি দেখিয়ে সাময়িক আপনার কাছ থেকে বিশ্বাস অর্জন করে আপনাকে বড় বাশটা দেয় এরা। ভাই সবাই কিন্তু খারাপ না। আজ আমি অনেক অভিজ্ঞতা শেয়ার করব। ঢাকা শহরের বেশিরভাগ (প্রায় ৯৯%) বিরিয়ানির দোকানীর মালিক হাজী। বিশ্বাস না হলে একটু খেয়াল করে দেখেন। আমারতো ...

জীবন কথা

 আমি একজন মানুষ তাই আমার লেখায় আজ যতগুলো মানুষ আসবে সেখানে আমি আমাকেই বুঝাবো। আমি তো আমার কথায় লিখবো, এটায় স্বাভাবিক। আমার লেখা থেকে আমার অনুভূতিগুলোই প্রকাশ পাবে। আজব জীবন। বেকারত্ব আমাকে অনেক অনেক কিছু শিখিয়েছে। অনেক কিছু প্রকাশ না করতে শিখিয়েছে। অনেক কিছু মানিয়ে নিতে শিখিয়েছে। হয়ত আমি আর আগের অবস্থায় জীবনেও ফিরে যেতে পারবো না। চিরকাল সবকিছু মানুষের জীবনে থাকে না। সময়ের সাথে সাথে কিছু জিনিস হারিয়ে যায়। হারিয়ে যায় এক সময়ের কাছের বন্ধুত্ব। জায়গা কিন্তু শূন্য থাকে না। কারণ প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। নতুন এসে সেই জায়গা জুড়ে নেই। কষ্ট তখনই বেশি লাগে যখন দেখা যায় আমার কাছের মানুষ সময়ের দোহাই দিয়ে আমাকে ত্যাগ করেছে অথচ আমার বা তার অন্য কিছু বন্ধুদের সে ত্যাগ করেনি। তখন বুঝতে পারি আসলে আমাকে সে ইগনোর করেছে। আমি তার সামনে নেই। সে কখনোই হয়ত আমাকে মিছ করেনি বা করার জন্য বাধ্য না। নতুনকে মানুষ যত আনন্দের সাথে বরণ করে নিতে পারে, পুরাতনকে তত সহজভাবে ত্যাগ করতে পারে না বা চায় না। কি অদ্ভুত! কেউ আমাকে মনে রাখেনি বা মনে করেনি তাতে আমি কষ্ট পাবো কেন? এটাই অদ্ভুত ব্যাপার।  অদ্ভুত কেন, কা...

ধর্মের কথা

আমাদের সমাজে আজকাল দেখা যায় অনেকেই ধর্মের কথাগুলো ব্যঙ্গ করে বলে। অনেকে হাদিসের কথাগুলো তার নিজের মত করে বলে, অনেকে বাস্তবতার সাথে ধর্মকে একাকার করে অন্যদিকে নিয়ে যায়।...

অভিভাবকদের নিয়ে কিছু কথা।

আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় অফিসার বানান সবই ঠিক আছে কিন্ত সবার আগে তাকে মুসলমান বানান। ইসলামী জ্ঞান তার ভেতরে প্রবেশ করান। কোনটা সত্য কোনটা মিথ্যা, ক...

নামাজের ফজিলত কেন আমরা পাচ্ছি না

আল্লাহতালা নিজেই এরশাদ করেন, " নিশ্চয় নামাজ অশ্লিল ও ব্যহায়াপনা থেকে বিরত রাখে"। কিন্ত বাস্তবে কি হচ্ছে। মানুষ নামাজও পড়ছে আবার অন্যায় কাজও করছে সমান তালে। তাহলে কি আমাদের নামাজ কবুল হচ্ছে??? কারো নামাজ যদি কবুল হয় তাহলে সে নিশ্চয় অশ্লিল ও অন্যায় কাজ থেকে বিরত থাকবে। কেন কবুল হচ্ছে না? কিছু সহজ সরল কারণ আমার মনে হয়। আর সেগুলো আমি বলছি। ১। নামাজের আগে ৭ টা ফরজ অর্থাৎ নামাজ পড়তে হলে আগে এই ৭টা ফরজ আদায় করতে হবে তারপর নামাজ পড়তে হবে। এরমধ্যে প্রথম কথা শরীর পাক। এটা বলতে আপনি কি বোঝেন? ফরজ গোসল করে নিলাম আর শরীর পাক হয়ে গেল নামাজের জন্য। না বন্ধু না, আপনার ধারণা কিঞ্চিৎ ভূল আছে। আপনি খাচ্ছেন সুদ, ঘুষের মত অবৈদ্ধভাবে উপার্জনের খাবার আর সেই খাবার আপনার সারা শরীরে ছড়িয়ে আছে। শরীরের ভেতরেই হারাম জিনিস আপনি প্রবেশ করিয়েছেন তাহলে আপনার শরীর পাক হবে কি করে। বৈদ্ধ উপার্জনের খাবার খান আপনার শরীর পাক থাকবে। ২। ৭টা ফরজের আর একটা হলো কাপড় পাক। আপনার কাপড় কি বৈদ্ধ টাকায় কেনা। আসলে এগুলো কেন বলছি,  কারণ আমাদের সমাজে সুদ ঘুষ এত পরিমাণে বেড়ে গেছে যে অনেক এটাকে বৈদ্ধ করে নিয়েছে। নামাজ পড়ত...

জঙ্গীবাদ ও আমার মতামত

একটা বাচ্চা একটা মুসলমান ঘরে জন্মগ্রহণ করল। জন্মসূত্রে সে মুসলমান হয়ে গেল। সবাই অনেক খুশী , বাবা মাইয়ের একমাত্র আদরের ধন তাকে নিয়ে সবার কথা আল্লাদ। বাবা মা ঠিকমত নামাজ পড়েন না , বেহায়াপনা-বেলাল্লাপনায় ব্যস্ত , আতি আধুনিকতার ছোয়া তার আচার আচরনে পোশাক পরিচ্ছদে আর যার গুণে সে নিজেকে স্মার্ট মনে করছে। এই বাবা মা তাদের জীবনাচরণ আস্তে আস্তে তাদের বাচ্চার ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। হাদিসে আছে "প্রত্যেক সন্তান ইসলামী হকিকত এ জন্মগ্রহণ করে। বাবা মা পরিবেশ তাকে ইহুদী , খ্রিস্টান , নাসারা বানায়"। আচ্চা যাই হোক বাচ্চা বর হচ্ছে সাথে সাথে তার আধুনিক চাহিদা বাড়তে শুরু করেছে আর একমাত্র সন্তান বাবা মা তো তার ইচ্ছা কখনই অপূর্ণ রাখবে না। ভাল স্কুলে ভর্তি হচ্ছে , ভালো পড়াশুনা করে আশপাশের পরিবেশের সাথে মানিয়ে বড় হয়ে উঠছে বাবা মায়ের সামনেই। বাবা মা নিজেরা হয়ত একতু বয়সের কারণে একটু মাঝে মাঝে নামাজ কালাম পড়েন। আসলে সবারইতো মরণের ভয় আছে তাই আর কি। যে ছাত্র কোনদিন পড়ে না সেও পরীক্ষার আগে একটু পড়ে ভয়ে , তেমনে বয়স হলে মরতে হবে এটাই স্বাভাবিক তাই তারাও কিছুটা নামাজ পড়েন। সন্তান থেকে এবার ছেলে বা মেয়েতে চল...