মানুষের সাইকোলজি নিজে আমার জানার খুব ইচ্ছা। আমি অনেক মানুষকে দেখি, ভালোভাবে দেখি। দেখে তাকে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। অনেক সময়ই কোন কূল কিনারা খুজে পাই না। আর তারচেয়ে ভয়াবহ ব্যাপার হলো আমি আমাকেই মাঝে মাঝে বুঝতে পারি না। আমার যখন রাগ হয় তখন শান্ত থাকার চেষ্টা করি কিন্তু সব সময় পারি না। অবশ্য রাগ দেখানোর জায়গা বা মানুষ তেমন নেই আমার তাই হয়ত শান্ত হয়ে যায়। তখন খুজে বের করার চেষ্টা করি যে আমার রাগটা হলো কেন? আস্তে আস্তে কারণ খুজি। আসলে কী আমরা সবাই স্বার্থপর, মানুষ মাত্রই স্বার্থপর। যেমন আমি যখন কোন কিছু আমার মতো করে চাই কিন্তু পাই না তখন রাগ হয়। এখানে কী আসলে আমার রাগ করা উচিত? আসলে পৃথিবীর সবকিছুতো আমার চাওয়ামতো হবে না। সবাই নিজ নিজ অক্ষে ভ্রমণ করছি আমরা। আমার চাওয়ার জন্যতো কোনকিছু তার অক্ষ বদলাবে না। এটা যখন বুঝি তখন শান্ত হয়ে যায়। আসলেই কী তাই, আমি আমাত দিকটা ভেবে একটা সিদ্ধান্ত নিই আর সেভাবে আমার চাওয়াটা আসে, আমি যখন চাই তখন ভাবি যা চাচ্ছি তা আমার প্রাপ্য, আমার অধিকার। কিন্তু বাস্তবতা তো ভিন্ন, সবকিছু আমার অধিকার না। যখন হিসাব মিলাতে বসি তখন সরল অংকের মতো সব মিলে...
আমি এখানে কাউকে উদ্দেশ্য করে বা কাউকে হেয়ো করে কোন কথা লিখি না। এগুলো একান্তই আমার মনের কথা ও ধারণার প্রতিফলন। যদি কেউ কথাগুলো নিতে না পারেন বা কারো গায়ে লেগে যায় দয়া করে সে নিজেকে এখান থেকে দূরে রাখবেন। আমি মনে করি আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক আর আমার স্বাধীন মতামত দেওয়ার অধিকার আছে।