Skip to main content

জীবন কথা

 আমি একজন মানুষ তাই আমার লেখায় আজ যতগুলো মানুষ আসবে সেখানে আমি আমাকেই বুঝাবো। আমি তো আমার কথায় লিখবো, এটায় স্বাভাবিক। আমার লেখা থেকে আমার অনুভূতিগুলোই প্রকাশ পাবে।

আজব জীবন। বেকারত্ব আমাকে অনেক অনেক কিছু শিখিয়েছে। অনেক কিছু প্রকাশ না করতে শিখিয়েছে। অনেক কিছু মানিয়ে নিতে শিখিয়েছে। হয়ত আমি আর আগের অবস্থায় জীবনেও ফিরে যেতে পারবো না।

চিরকাল সবকিছু মানুষের জীবনে থাকে না। সময়ের সাথে সাথে কিছু জিনিস হারিয়ে যায়। হারিয়ে যায় এক সময়ের কাছের বন্ধুত্ব। জায়গা কিন্তু শূন্য থাকে না। কারণ প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। নতুন এসে সেই জায়গা জুড়ে নেই। কষ্ট তখনই বেশি লাগে যখন দেখা যায় আমার কাছের মানুষ সময়ের দোহাই দিয়ে আমাকে ত্যাগ করেছে অথচ আমার বা তার অন্য কিছু বন্ধুদের সে ত্যাগ করেনি। তখন বুঝতে পারি আসলে আমাকে সে ইগনোর করেছে। আমি তার সামনে নেই। সে কখনোই হয়ত আমাকে মিছ করেনি বা করার জন্য বাধ্য না।

নতুনকে মানুষ যত আনন্দের সাথে বরণ করে নিতে পারে, পুরাতনকে তত সহজভাবে ত্যাগ করতে পারে না বা চায় না। কি অদ্ভুত! কেউ আমাকে মনে রাখেনি বা মনে করেনি তাতে আমি কষ্ট পাবো কেন? এটাই অদ্ভুত ব্যাপার। 

অদ্ভুত কেন, কারণ আপনিতো আশা করেন যে আপনি তার প্রাধান্য লিস্টে আছেন। এই আশা করাটাই অন্যায়। এই আশা করাটাই ভুল। তবুও আশা করি আমরা। আমরা ইচ্ছা করে কষ্ট পায়। কিছু কিছু জিনিস নিয়ে হয়তো আমাদের কষ্ট পেতেও ভালো লাগে।



Comments

Popular posts from this blog

শিক্ষককে শ্রদ্ধা দেখানো।

শিক্ষক কে? যে আমাকে কিছু শিখিয়েছে নাকি যে আমাকে পাঠ্যপুস্তক পড়তে ও জানতে শিখিয়াছে। আমরা সাধারণত শিক্ষক বলতে বুঝি যিনি আমাকে স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়িয়াছেন। পড়...

অভিভাবকদের নিয়ে কিছু কথা।

আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় অফিসার বানান সবই ঠিক আছে কিন্ত সবার আগে তাকে মুসলমান বানান। ইসলামী জ্ঞান তার ভেতরে প্রবেশ করান। কোনটা সত্য কোনটা মিথ্যা, ক...

কি আছে সামনে..........

বেশী দূরে না যায়, তনু হত্যা থেকেই শুরু করি। তনুকে ধর্ষণ করে হত্যা করা হলো, যখন এই নিয়ে দেশ উত্তাল, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ওয়াল ভরা শুধু তনুর জন্য ভালোবাসা তখনই আমাদের মগজ ধোলাই করা জঙ্গীরা হাজির, ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে তাদের ধরা হলো, মারা হলো। তখন এই নিয়েও অনেক প্রশ্ন শুরু হলো, নাজানি ঘটনা কোন দিকে মোর নেই। খোজা হলো জিওল মাছ কি আর আছে (যুদ্ধাপরাধী), নাই। তাইলে কি করা যায়, ওমা এর মাঝেই বদরুল সাহেব হাজির তার চাপাতি নিয়ে হাজির। তাকে হয়ত কোরবানি ঈদের গরু কাটতে দেওয়া হয়েছিলো না তাই সে গরু মনে করে খাদিজা আপারে কোপাইলো। বাংলাদেশে একটা ঘটনা সামনে চলে আসলে সেই জাতীয় অনকে ঘটনায় তখন বিভিন্ন জায়গা থেকে প্রকাশ পাই। আমরা হয়ত অনেক অনুকরন প্রিয় তাই। যেমনটা তনু হত্যার পরে রিসাকে ঢাকায় হত্যা করা হয়েছিল। এই সময়ে আবার কে যেন বদরুলের মত কোপানো রিপ্লে দেখালো, শুধু নারী নির্যাতনই না ওই দিকে দিনাজপুরে এক চাচা কিন্ত ৫ বছরের শিশুকে ভূল করে ধর্ষণ করে ফেলেছে। তাকে ধরা হলো, এবার দেশের বিভিন্ন কোনা থেকে শিশু ধর্ষণের খবর আসতে লাগলো। সামাজিক অবক্ষয় যখন চরমে আবার জিওল মাছওও নাই তাহলে কি করা যায়। প্রধান...