বেশী দূরে না যায়, তনু হত্যা থেকেই শুরু করি। তনুকে ধর্ষণ করে হত্যা করা হলো, যখন এই নিয়ে দেশ উত্তাল, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ওয়াল ভরা শুধু তনুর জন্য ভালোবাসা তখনই আমাদের মগজ ধোলাই করা জঙ্গীরা হাজির, ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে তাদের ধরা হলো, মারা হলো। তখন এই নিয়েও অনেক প্রশ্ন শুরু হলো, নাজানি ঘটনা কোন দিকে মোর নেই। খোজা হলো জিওল মাছ কি আর আছে (যুদ্ধাপরাধী), নাই। তাইলে কি করা যায়, ওমা এর মাঝেই বদরুল সাহেব হাজির তার চাপাতি নিয়ে হাজির। তাকে হয়ত কোরবানি ঈদের গরু কাটতে দেওয়া হয়েছিলো না তাই সে গরু মনে করে খাদিজা আপারে কোপাইলো।
বাংলাদেশে একটা ঘটনা সামনে চলে আসলে সেই জাতীয় অনকে ঘটনায় তখন বিভিন্ন জায়গা থেকে প্রকাশ পাই। আমরা হয়ত অনেক অনুকরন প্রিয় তাই। যেমনটা তনু হত্যার পরে রিসাকে ঢাকায় হত্যা করা হয়েছিল। এই সময়ে আবার কে যেন বদরুলের মত কোপানো রিপ্লে দেখালো, শুধু নারী নির্যাতনই না ওই দিকে দিনাজপুরে এক চাচা কিন্ত ৫ বছরের শিশুকে ভূল করে ধর্ষণ করে ফেলেছে। তাকে ধরা হলো, এবার দেশের বিভিন্ন কোনা থেকে শিশু ধর্ষণের খবর আসতে লাগলো। সামাজিক অবক্ষয় যখন চরমে আবার জিওল মাছওও নাই তাহলে কি করা যায়। প্রধান অস্ত্র ব্যবহার করা হলো যা ব্যবহারে নিশ্চিত কাজ হবেই। সেই ধর্মানুভূতি, সেই সংখ্যালঘু নির্যাতন।
এক জেলের ছেলে সেকিনা ছিলো তার বাড়িতে মানে সিলেটের ওই গ্রামে কিন্ত তার আইডিটা ঢাকা থেকে কে বা কারা লগিন করে এক ছবি পোস্ট করে দিলো বাধিয়ে। এই কিন্তু প্রথম চেষ্টা না তার আগে সিলেটে মসজিদে নামাজ পড়ার সময় মন্দিরে গান বাজনা নিয়ে কিন্ত একটা ঘটনা ঘটে গেছে। সেটা বেশীদূর আগাই নাই। এর মাঝে জেনে রাখা দরকার সিলেট কিন্ত ৩৬০ আউলিয়ার দেশ, সেখানকার মানুষেরা খুব ধর্মভীরু। আর সেই সুযোগ টাই কাজে লাগানো হলো, স্থানীয় জনগণ ডাকলো জনসভা সুযোগ নিলো সুবিধাবাদীরা। কোথা থেকে এসে সব ভাঙচূড় করে অর্থসম্পদ লুট করে চলে গেলো আর সবাই মজা দেখলো কেউ কিছু করতেই পারল না। কেউ নাকি তাদের চেনেই না, ওখানকার হিন্দুরা নাকি তাদের আগে দেখেই নাই।
কেউ যে কিছু করে নাই তা ঠিক না কিছু যুবক (মুসলমান) তাদের কিছুটা বাধা দিয়েছিলো। যদি বলেন কেন সবাই কিছু বলল না, ভাই আস্ত্রের সামনে কে যাবে। যদি বলেন তারাতো অল্প ছিলো আর অন্য মানুষ বেশী ছিলো। ভাই ঢাকাতে অনেক মানুষ তারপরও খুন করে পালিয়ে যাই কেউ ধরতে যায় না। বর্তমানে এটাই আমাদের হট টপিক। সামনে যে কি আসলে কে জানে। ভালো কিছু যে হচ্ছে না তা না। আমরা সবাই খারাপ কিছুতে বেশী মজা পাই তাই ভালো কিছুর খবর প্রকাশ পাই না।
Comments
Post a Comment