জীব হত্যা মহা পাপ। আগে জেনে নেই জীব কাকে বলে। যার জীবন আছে সহজ কথায় তাকেই জীব বলে। তাহলে শুধু গরু না সব পশুপখিরই জীবন আছে তার মধ্যে হাস, মুরগীও আছে। মাছেরও জীবন আছে সে যেই মাছই হোক না কেন। গাছেরও জীবন আছে, সে হিসাবে সবজীরও জীবন আছে। সে হিসাবে ধান, গম সহ বিভিন্ন শাকসবজী হত্যাও মহা পাপ। তাহলে গরু হত্যা করার মত পাপ হচ্ছে যে কোন জীবকে হত্যা করে, সে হিসাবে আপনি কিন্ত উপরের এইগুলো খাওয়ার আধিকার রাখেন না আপনাকে তরল খাবার খেতে হবে।
আচ্ছা এবার আসি অন্য জায়গায়, মশা মাছি, তেলাপোকা, ছারপোকা, সাপ ব্যাঙ, পিপড়া এরাও জীব এদের হত্যা করা মহাপাপ। তাহলে কিন্ত আপনি কয়েল ব্যবহার করে বা কীটনাশক ব্যবহার করে ক্ষতিকর পোকামাকড় মারার অধিকারও হারালেন।
আবার ব্যক্টেরিয়া, ভাইরাস, কৃমি এরা কিন্তু আবার পরজীব এদের হত্যা করা তাহলে অল্প পাপ নাকি।
আপনি কিভাবে বাচবেন বলুন।
আল্লাহতালাহ পৃথিবীতে যা যা সৃষ্টি করেছেন সব মানুষের জন্য। আমাদের নবীজী(সঃ) বলেছেন যেগুলো প্রানী আমাদের খাওয়ার উপযোগী আমরা সেগুলো খেতে পারব সেক্ষেত্রে বন্য প্রানী না, যে লতাপাতা সহ যে জীবগুলো আমাদের বেচে থাকার জন্য শরীরের জন্য উপকারী সেগুলো হত্যা করে আমরা খেতে পারব। আবার যেগুলো আমাদের জীবন ধারণের জন্য ক্ষতির কারণ হয়ে হারায় সেগুলোও হত্যা করতে পারব। এছাড়া জীব হত্যা করা যাবে না।
এখন আপনি নিজেই ভেবে নিন কোন জীব হত্যা
করা মহাপাপ।
Comments
Post a Comment